রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

৫৩ বিজিবির অভিযানে মে মাসের ১৩ দিনে জব্দ ১৬টি ভারতীয় গরু

Published: May 13, 2026 at 02:00 PM
৫৩ বিজিবির অভিযানে মে মাসের ১৩ দিনে জব্দ ১৬টি ভারতীয় গরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গত দুই দিনে ৮টিসহ চলতি মে মাসের ১৩ দিনে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি|  

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন|

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৭টা হতে বেলা ১১টা পর্যন্ত চারটি বিশেষ টহল দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে| এর মধ্যে হাকিমপুর বিওপি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম হতে ১টি, ফরিদপুর বিওপি সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম হতে ১টি, শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ১টি এবং সদর উপজেলার জহুরপুর বিওপি নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টিসহ ৪টি ভারতীয় গরু জব্দ করে| যার আনুমানিক বাজার দাম ৯ লাখ ৪০ হাজার টাকা| জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে| 

অন্যদিকে এর আগের দিন মধ্যরাতে একটি বিশেষ টহল দল জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় গরু জব্দ করে| যার আনুমানিক বাজার দাম ৩ লাখ টাকা| জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়| 

এছাড়া চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৮টি গরু জব্দ করেছে| যার আনুমানিক বাজার দাম প্রায় ২০ লাখ টাকা| এ নিয়ে চলতি মে মাসের ১৩ দিনে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি|

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে| আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে| এ লক্ষে সীমান্তের দুর্গম এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে|