রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চরবাগডাঙ্গায় র‌্যাবের অভিযানে প্রায় সাত কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার একজন

Published: May 13, 2026 at 01:58 PM
চরবাগডাঙ্গায় র‌্যাবের অভিযানে প্রায় সাত কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে| গ্রেপ্তার হওয়া টুলু একই ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে| 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে|

র‌্যাব আরো জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরে সদর উপজেলার মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে জয়নাল টুলুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব| অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ জয়নাল টুলুকে গ্রেপ্তার করা হয়| টুলুর গোয়ালঘর হতে হেরোইনগুলো পাওয়া যায়|

এ ব্যাপারে টুলুর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়|