চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রোগটি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার দুপুর ১২টায় শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়|
‘অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য ক্ষণে বোমা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও ‘স্পর্শ’ ফাউন্ডেশন নামের একটি সংস্থা| সহযোগিতায় ছিল শাহ নেয়ামতুল্লাহ কলেজের এমএনএইচ ব্লাড ডোনেশন ক্লাব|
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞা| তিনি তার বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ| এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়| সময়মতো পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব| বিশেষ করে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি| এসময় থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি|
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তারিকুল আলম সিদ্দিকী নয়ন, উপাধ্যক্ষ শরিফুল আলমসহ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ¯ে^চ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা|