রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

যুবসমাজকে ধ্বংস করছে স্মার্টফোন : মাদকবিরোধী সেমিনারে জেলা প্রশাসক

Published: May 12, 2026 at 12:58 PM
যুবসমাজকে ধ্বংস করছে স্মার্টফোন : মাদকবিরোধী সেমিনারে জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে “সন্তানকে মাদকের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও প্রশাসনের সম্মিলিত করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের (ডিএনসি) সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়| 

বেসরকারি মাদকাসক্তি চিকিৎসা সহায়তা কেন্দ্র ‘নিউ প্রত্যাশা’র সহযোগিতায় ডিএনসি এই সেমিনারের আয়োজন করে|

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী| মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার| এতে সভাপতিত্ব করেন ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান|

সেমিনারে নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত মাদকাসক্তদের প্রায় ৬০ জন অভিভাবক অংশগ্রহণ করেন| 

আলোচকগণ মাদকাসক্ত রোগীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা এবং সুস্থতা ধরে রাখার জন্য অভিভাবক, সমাজ ও প্রশাসনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন|

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায়, কার সাথে মিশে— এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং নজর রাখতে হবে| তিনি শিক্ষার্থীদের বিশেষ করে কলেজ পর্যায় পর্যন্ত স্মার্টফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের ওপর গুরুত্বারোপ করে বলেন, মোবাইল ফোনের অপব্যবহার যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত করছে|

তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির কার্যক্রম আরো কার্যকর ও সরকারি কাঠামোর আওতায় আনার জন্য তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন| পাশাপাশি চিকিৎসা শেষে মাদকাসক্ত রোগীদের পুনর্বাসনের লক্ষে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আশ্বাস দেন| তিনি মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ ধরনের মানবিক ও সচেতনতামূলক আয়োজনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান|

মূল প্রবন্ধে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার মাদকের ভয়াবহ ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন এবং মাদক প্রতিরোধে অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন|

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কয়েকজন অভিভাবক তাদের মাদকাসক্ত সন্তানদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সকলকে গভীরভাবে নাড়া দেয়|