রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

‘কুরআন দিবস’ উপলক্ষে ছাত্র গণজমায়েত

Published: May 11, 2026 at 02:35 PM
‘কুরআন দিবস’ উপলক্ষে  ছাত্র গণজমায়েত

চাঁপাইনবাবগঞ্জে ‘কুরআন দিবস’ উপলক্ষে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে| সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই জমায়েত অনুষ্ঠিত হয়| বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে| 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এটিএম আজহারুল ইসলাম এমপি| প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, ড. মিজানুর রহমান এমপিসহ আরো অন্যরা|

এসময় জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুজার গিফারি, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি মো. লতিফুর রহমানসহ অন্যান্য নেতৃন্দ উপস্থিত ছিলেন|  

কুরআনের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে বক্তারা বলেন— তরুণ সমাজকে কুরআনের শিক্ষায় আলোকিত হতে হবে| তারা ˆনতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান|

বক্তারা ১৯৮৫ সালের ১১ মে সংঘটিত ঘটনায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান|

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়|