চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আমপঞ্জিকা| আম পরিপক্ব হলেই বাজারজাত করা যাবে|
সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় প্রশাসন, কৃষি বিভাগ, আমচাষি ও ব্যবসায়ী, আম আড়তদারসহ সংশ্লিষ্টদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়|
‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষ মুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী|
সংশ্লিষ্টদের মতামতের পর জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, গেল কয়েক বছর এই জেলায় আম পাড়ার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি| আগের বছরের মতো এবছরও আম পাড়ার জন্য কোনো ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রণয়ন করা হবে না| অর্থাৎ আম যখন পরিপক্ব হবে, কৃষক ভাইয়েরা, আমচাষিরা যখন বুঝবেন আম পরিপক্ব হয়েছে, তখনই গাছ থেকে আম পাড়বেন| এক্ষেত্রে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন মনিটারিং করবে| পাশাপাশি গাছ থেকে কেউ যাতে অপরিপক্ব আম নামাতে না পারে, সে ব্যাপারে জেলা প্রশাসনের নজরদারি থাকবে|তিনি বলেন— আমের বহুমাত্রিক ব্যবহার কীভাবে করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে|
আমের ওজনের ব্যাপারে জেলা প্রশাসক বলেন— আমের ওজন নিয়ে যে সমস্যা চলমান রয়েছে, তা একাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাধান করতে পারবে না| কারণ এর সঙ্গে আশপাশের জেলাগুলোও জড়িয়ে আছে| কাজেই বিভাগীয় কমিশনার মহোদয়ের আহ্বানে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি সভা এবং সেই সভায় আশা করছি একটি সিদ্ধান্ত হবে|
জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সুনাম ধরে রাখতে আমে কোনো ধরনের ভেজাল বা কেমিকেল দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান| কেউ যদি এই সুনাম নষ্ট করে অপরিপক্ব আম বাজারজাত করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি|
আলোচনায় অংশ নেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমান, রাজশাহী রেলওয়ে পশ্চিম আঞ্চলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ ডাকঘরের পোস্টমাস্টার সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ চে¤^ারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, আম উদ্যোক্তা আহসান হাবিব, আল বশরী সোহানসহ অন্যরা|