রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

‘এশিয়া পোস্ট’র উদ্বোধন

Published: May 11, 2026 at 02:17 PM
‘এশিয়া পোস্ট’র   উদ্বোধন

সারাদেশে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক ও ডিজিটাল গণমাধ্যম প্ল্যাটফরম ‘এশিয়া পোস্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরুর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে এর উদ্বোধন করা হয়েছে| এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের আজিজী টাওয়ারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়| আলোচনা শেষে একটি র‌্যালি বের করা হয়|  

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদ, আজিজী টাওয়ারের ¯^ত্বাধিকারী অধ্যাপক আলী আফজাল আজীজী, চে¤^ার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম শহিদ|

অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়া পোস্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসান শিয়াম|  

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও শহীদুল হুদা অলক, সাবেক সাধারণ সম্পাদক ও ˆদনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক কামাল উদ্দীন ও প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ| এছাড়াও উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, ˆদনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু এবং সিটি প্রেস ক্লাবের সভাপতি কামাল সুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ˆদনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশিরসহ অন্যরা|

এশিয়া পোস্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরো উপস্থিত ছিলেন— একাত্তর টিভির প্রতিনিধি একেএস রোকন, মাছরাঙা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও ˆদনিক চাঁপাই চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক অলিউজ্জামান রুবেল, চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি তারেক রহমান, দেশ টিভি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুল্লাহ, সময় টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, স্টার নিউজের প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার, নাগরিক টিভির প্রতিনিধি ইয়াসির আরাফাত এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান জেহাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ| 

উৎসবমুখর পরিবেশে এই নতুন গণমাধ্যমের জেলা পর্যায়ের পথচলা শুরু হয়|