রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস : মাদকদ্রব্য অধিদপ্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Published: May 10, 2026 at 02:08 PM
মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস : মাদকদ্রব্য অধিদপ্তরের   চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| 

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই পজন্ম, বাঁচাই জীবন”— স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই প্রতিযেগিতার আয়োজন করে| 

বাংলাদেশ শিশু অ্যাকাডেমি জেলা কার্যালয়ের সহযোগিতায় রবিবার বিকেলে শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ৪টি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন| 

শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়|

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে মাদকের ভয়াবহতা, সুস্থ ও সুন্দর সমাজ গঠন, পারিবারিক মূল্যবোধ, শিক্ষার গুরুত্ব এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা তুলে ধরেন| অনেক শিক্ষার্থী “মাদককে না বলুন” ও “সে নো টু ড্রাগস” শীর্ষক বার্তাসংবলিত পোস্টার ও চিত্র উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা অর্জন করেন|

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী| 

এ সময় অতিথিরা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ| কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে|

তারা আরো বলেন, শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে| চিত্রাঙ্কন, সাংস্কৃতিক কার্যক্রম ও সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের মানবিক, ˆনতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরো শক্তিশালী করা সম্ভব|

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার ও বিভিন্ন সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়|