রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

Published: May 10, 2026 at 02:06 PM
মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল- ‘অভিভাবকের সচেতনতাই শিক্ষার্থীরা ভালো ফলাফলে মুখ্য ভূমিকা পালন করে’। 

বিদ্যালয়ের বিতর্ক ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। 

বিচারকম-লীর মধ্যে ছিলেন- বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, শিক্ষানুরাগী ব্যক্তি সাখাওয়াত হোসেন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল। 

প্রতিযোগিতায় তাসফিয়া তাসনিনের নেতৃত্বে পক্ষ দলের সদস্যরা হলেন- সানজিদা খাতুন ও সামিউল আলম। অন্যদিকে ইসরাত জাহান নাদিয়ার নেতৃত্বে বিপক্ষ দলের সদস্যরা হলেন- মহাসিনা আক্তার ও সাদিকা আক্তার। প্রতিযোগিতায় পক্ষ দল জয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন সানজিদা খাতুন। 

শেষে সবার হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী শিক্ষক গোলাম কবির ও বাকের আলী।

বক্তারা বলেন, যুক্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করার অন্যতম সুন্দর মাধ্যম হলো বিতর্ক। একজন বিতার্কিক কথা বলেন যুক্তিসঙ্গতভাবে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করাই বিতার্কিকের কাজ। বিতার্কিক কখনো প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ, অশালীন ভাষা ব্যবহার বা কটূক্তি করতে পারে না। প্রতিপক্ষের প্রশ্নকে বা বক্তব্যকে যুক্তিযুক্তভাবে খণ্ডন করেন। বিতার্কিকের থাকে আত্মবিশ্বাস, ভদ্রতা, অঙ্গভঙ্গি ও কণ্ঠস্বর মার্জিত। বিতার্কিক হতে হলে বেশি বেশি বই ও সংবাদপত্র পড়া এবং খবর দেখার অভ্যাস গড়ে তুলতে হবে।