রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
May 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চলে গেলেন বীর বার্তার সম্পাদক শহীদুল্লাহ

Published: May 09, 2026 at 02:38 PM
চলে গেলেন বীর বার্তার সম্পাদক শহীদুল্লাহ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হুজরাপুর পুরাতন জেলখানা মোড় এলাকার বাসিন্দা অধুনালুপ্ত সাপ্তাহিক বীরবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ৭২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শনিবার ভোর ৪টায় ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 

তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সহ সভাপতি মো. মনিরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এদিকে দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেনসহ গৌড় বাংলা পরিবার মো. শহীদুল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

অন্যদিকে সাংবাদিক শহীদুল হুদা অলক তার ফেসবুকে লিখেছেন ‘  চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সাংবাদিক, অধুনালুপ্ত সাপ্তাহিক বীর বার্তা'র সম্পাদক শহীদুল্লাহ চাচা দীর্ঘদিন আমার মাথার ছায়া হিসেবে ছিলেন। অনেক স্মৃতি তাঁর সঙ্গে। তাঁর ছবি তোলার ‘নেশা’ ছিল। ছবি তোলার ‘হাতও’ ভালো ছিল। অসাধারণ ছবি তুলতেন। ভালো মানুষ ছিলেন তিনি।’

শহীদুল হুদা অলক জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে মিস্ত্রিপাড়া গোরস্থানে দাফন করা হয়ে। 

সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।