রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

Published: May 09, 2026 at 02:37 PM
চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে এ আয়োজনের উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর ও ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক।

শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নের স্কাউট ডে ক্যাম্প ছিল, শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইকিং, প্রাথমিক চিকিৎসার ধারণা, স্কাউটিং কৌশল, দলীয় নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। এতে চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

ডে ক্যাম্প পরিচালনা করেন, স্কাউট লিডার শামীম আহমেদ ও মো. সাব্বির হোসেন। বিভিন্ন  প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন, রোভার মতিয়ার রহমান, রোভার আব্দুল মজিদ, গার্ল ইন রোভার আফিফা খাতুনসহ অন্যরা।

শেষে অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যদের সনদপত্র প্রদান করা হয়।