মশার কামড়ে ছড়ানো ওয়েস্ট নাইল ভাইরাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ বছর ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এক দশকের বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে ভাইরাসটির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এ বছর ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ক্যালিফোর্নিয়ায় রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চ। এক দশকের বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে এমন সংক্রমণ দেখা যায়নি। সম্প্রতি অস্বাভাবিক গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। তার নাম মান্ডি বাড। মশার কামড়ে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। বর্তমানে হাসপাতালে তার শারীরিক চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। গত সেপ্টেম্বরে মান্ডি বাডের কোমরে ব্যথা শুরু হয়। প্রথমে তিনি ভেবেছিলেন, এটি স্নায়ুর সমস্যাজনিত ব্যথা। তবে পরে পা শরীরের ভার নিতে না পারায় তিনি পড়ে যান। এরপর তাকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইট (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত ওঠে। এ সময় তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকেরা। মান্ডি বাড বলেন, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে তারও মৃত্যু হতে পারত। এ কথা ভেবে তিনি এখনও আতঙ্কিত বোধ করেন। ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে এর সংক্রমণ দেখা দেয়। ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা এটি বহন করে। পরে, সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগের শরীরে কোনো উপসর্গ দেখা যায় না। কারও কারও হালকা জ্বর বা ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে। তবে, প্রায় ১ শতাংশ ক্ষেত্রে ভাইরাসটি মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে। এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি শরীরের কোনো অংশ পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে। গুরুতর ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এ ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা এখনও নেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস শাখার জীববিজ্ঞানী রায়ান হ্যারিগান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তার বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আগে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকা বিভিন্ন রোগ এখন উত্তর দিকের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। এদিকে, ক্যালিফোর্নিয়ায় মশার বংশবিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে নালা-নর্দমায় কীটনাশক প্রয়োগও রয়েছে। পাশাপাশি, ভোর ও সন্ধ্যায় বাইরে গেলে মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়লে মশার বংশবিস্তার আরও বাড়তে পারে। এতে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সূত্র: ফ্রান্স ২৪
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ খাতে মোট জনসংখ্যার ২৭ শতাংশের কর্মসংস্থান
সন্দেহভাজন আরো ৪ হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০ জন ছাড়পত্র ১১ জনকে, ভর্তি রোগী ৫৩ জন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
এসআরবি’র অভিযানে ভোলাহাটে জব্দ নেশাজাতীয় সিরাপ গ্রেপ্তার একজন
Insights for a Modern Industry 1795841716
Insights for a Modern Industry 1795841716
Insights for a Modern Industry 1795841714
Insights for a Modern Industry 1795841714
Insights for a Modern Industry 1795841684
Printed on: November 29, 2026
November 27, 2026
আন্তর্জাতিক
মশার কামড়ে প্রাণঘাতী ভাইরাস, যুক্তরাষ্ট্রে ৪৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
সন্দেহভাজন আরো ৪ হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি
Nov 28, 2026