রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মেলার মোড় এলাকায় র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজা জব্দ একজন গ্রেপ্তার

Published: May 09, 2026 at 02:33 PM
মেলার মোড় এলাকায় র‌্যাবের অভিযানে  ২ কেজি গাঁজা জব্দ  একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা হতে ২ কেজি গাঁজাসহ মো. রবিউল ইসলাম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার তরুণ উপজেলার মহারাজপুর পুকুরটুলি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। 

র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৮টায় মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি অবৈধ মাদক গাঁজাসহ মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

জব্দকৃত গাঁজাসহ গ্রেপ্তার হওয়া রবিউল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।