শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 24, 2026
October 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১ রোগী হাসপাতালে ভর্তি

Published: October 03, 2026 at 02:37 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন   আরো ১ রোগী   হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ১ জন হাম রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৯ জন রোগী ভর্তি ছিল এবং নতুন ভর্তি ১ জন। ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এই ১০ জনের মধ্যে ৭ জন ছেলে ও ৩ জন কন্যাশিশু। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৪ জনে।