মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 13, 2026
October 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু এক নারীর

Published: October 03, 2026 at 02:25 PM
রামেক হাসপাতালে  ডেঙ্গুতে মৃত্যু   এক নারীর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিনড্রোমে মারজিনা বেগম (৫৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটে তিনি মারা যান।

রামেক হাসপাতালের ডেঙ্গুবিষয়ক মুখপাত্র ডা. শামীম আহমেদ  শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিরাগঞ্জ জেলার উল্লাপাড়ার মারজিনা বেগম নামের এক নারী ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে রামেক হাসপাতালে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভর্তি হন। তিনি পেশায় একজন গৃহিণী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর কারণ, ডেঙ্গু শক সিন্ড্রোম। 

শামীম আহমেদ আরো জানান, রামেক হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগী আছে ১৬৯ জন।