শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ডিও লেটার ড. সাইমুমের মতবিনিময়কালে ডেঙ্গু চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবিসহ ১২ সুপারিশ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির চাঁপাইনবাবগঞ্জের পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৬ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা রহনপুরে পোসালু উৎসবে মেতে উঠল ৮০ শিশু ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
Printed on: October 10, 2026
September 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান

Published: September 06, 2026 at 02:26 PM
বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ময়েজ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন— বিপিএইচসিডিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোকাদেছ আলী মজুমদার শাহীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ডা. এস এম এম মান্নান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিপিএইচসিডিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল রাজা, বিপিএইচসিডিএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলার। সঞ্চালনা করেন বিপিএইচসিডিএ’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। 

সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত সেবা নিশ্চিত করা এবং সংগঠনকে আরো সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রচলিত নিয়ম-কানুন মেনে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। 

বক্তারা আরো বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নত করতে কেন্দ্রীয় ও জেলাপর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় ও সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ শাখা। সভায় বিপিএইচসিডিএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।