শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে ৬ দিনের কর্মসূচি নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তরুণদের উদ্যোক্তা হতে অর্থ জোগাবে বাংলাদেশ ব্যাংক ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর তীব্র তাপপ্রবাহে জার্মানিতে রেকর্ড ১৬৩০০ মানুষের মৃত্যু নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫২, নিখোঁজ কত? সাম্প্রতিক বলিউড সিনেমার গল্প নিয়ে সমালোচনা করলেন তাপসী পান্নু বডি শেমিংয়ের শিকার হলেন ক্যাটরিনা লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে জয়ার ‘হিউজ অব লংগিং’
Printed on: September 04, 2026
September 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে ৬ দিনের কর্মসূচি

Published: September 03, 2026 at 02:26 PM
চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে ৬ দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৬ দিনের বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলাশহরের বাতেন খাঁর মোড়ে দুই রাস্তার মধ্যে গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ। পরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় বিভিন্ন প্রজাতির মাছে পোনা অবমুক্ত করা হয়। 

এছাড়া বিকেলে শহীদ সাটু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপিরি সদস্য সচিব রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দোলা। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান ও সদস্য সচিব ইসমাইল হোসেনসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা সঞ্চলনা করেন— জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিএনপির এখন নেতৃত্ব দিচ্ছেন তাঁরই সুযোগ্য সন্তান তারেক রহমান। কাজেই সামনে স্থানীয় সরকার নির্বাচনে জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।