শনিবার ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেবীনগর গোসলে নেমে এক সাথে প্রাণ গেল ৫ কন্যা শিশুর : এলাকায় শোকের ছায়া এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নেপালের বন্যা ও ভূমিধস আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেল বার্ড ফ্লু আশঙ্কায় সাব-অ্যান্টার্কটিক গবেষণাকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেবে অস্ট্রেলিয়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭
Printed on: August 29, 2026
August 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার

Published: August 28, 2026 at 02:27 PM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  :  শুক্রবারের খেলায় ৫-১ গোলে  জয় সদর উপজেলার

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার বিকেলে শহরের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা ও নাচোল উপজেলা দল। খেলার নির্ধারিত সময়ে ৫-১ গোলে বিশাল জয় পায় সদর উপজেলা দল। খেলায় ৪টি গোল করে বিজয়ী দলের খেলোয়াড় ওমর আলী ও একটি করেন জয়। ম্যাচ সেরার পুরস্কারটি তুলে নেন জয় পাওয়া দলের খেলোয়াড় ওমর। 

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নমান্টের পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’। 

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।