শনিবার ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেবীনগর গোসলে নেমে এক সাথে প্রাণ গেল ৫ কন্যা শিশুর : এলাকায় শোকের ছায়া এসএসসি ও সমমানের মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবিরের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শুক্রবারের খেলায় ৫-১ গোলে জয় সদর উপজেলার নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নেপালের বন্যা ও ভূমিধস আমাদের যে সতর্কবার্তা দিয়ে গেল বার্ড ফ্লু আশঙ্কায় সাব-অ্যান্টার্কটিক গবেষণাকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেবে অস্ট্রেলিয়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭
Printed on: August 29, 2026
August 28, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই

Published: August 28, 2026 at 12:27 PM
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে (জিএমটি ৪টা ৩৫ মিনিট) অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।রাজপ্রাসাদের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপের সবচেয়ে প্রবীণ জীবিত রাজা ছিলেন হ্যারাল্ড। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজপ্রাসাদ জানিয়েছিল, রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা চলছিল তার। ২০২৪ সালেও ছুটিতে মালয়েশিয়ায় থাকাকালে সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হ্যারাল্ড। সেখানে তাকে সাময়িক পেসমেকার দেওয়া হয়। পরে নরওয়ের সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং স্থায়ী পেসমেকার বসানো হয়। ১৯৯১ সাল থেকে নরওয়ের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা হ্যারাল্ড ২০২৪ সালে জানিয়েছিলেন, তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সংখ্যা কমিয়ে দেবেন। তবে সিংহাসন ত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, রাজা হিসেবে তার শপথ আজীবনের জন্য। ১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে হ্যারাল্ডের ৫৩ বছর বয়সী ছেলে হাকন হবেন নরওয়ের চতুর্থ রাজা এবং তার স্ত্রী ৫৩ বছর বয়সী মেতে-মারিত হবেন তার রানী।