শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অটোরিকশার জন্যই রুমন আলীকে খুন করা হয় : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫-১ গোলে জয় শিবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবো : প্রথম দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন : রাষ্ট্রদূত নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
Printed on: August 28, 2026
August 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন

Published: August 27, 2026 at 02:12 PM
ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা) টোলঘরের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ১২৫ বোতল এস্কাফ সিরাপ ও একটি প্রাইভেটকারসহ মো. সামি (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। গত বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার সামি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনাপুর গ্রামের মৃত বদুর ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।