শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অটোরিকশার জন্যই রুমন আলীকে খুন করা হয় : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫-১ গোলে জয় শিবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবো : প্রথম দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন : রাষ্ট্রদূত নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
Printed on: August 28, 2026
August 27, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সৌদি আরবে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

Published: August 27, 2026 at 12:44 PM
সৌদি আরবে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসেরও পূর্বাভাস রয়েছে। দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা ও বালু উড়িয়ে নেওয়ার মতো শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে। মক্কা অঞ্চলের তায়েফ, আল-কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। মক্কার রাবিগ, জেদ্দা, আল-খুরমাহ ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি এবং ধুলিঝড়ের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এনসিএম আরও জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এসব এলাকায় শক্তিশালী বাতাসের সম্ভাবনাও রয়েছে।এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা তৈরি হতে পারে। এতে সড়ক ও অন্যান্য এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেশজুড়ে আবহাওয়া অস্থিতিশীল থাকলেও বেশির ভাগ এলাকায় তাপমাত্রা অনেক বেশি থাকবে। মদিনায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর দাম্মামে ৪৬, আর রিয়াদ ও বুরাইদাহতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সূত্র: গাল্ফ নিউজ