বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 20, 2026
August 20, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

জাপানে ট্রেনের ধাক্কায় ৪ শ্রমিকের মৃত্যু

Published: August 20, 2026 at 01:08 PM
জাপানে ট্রেনের ধাক্কায় ৪ শ্রমিকের মৃত্যু

জাপানে বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় আহত চার শ্রমিক মারা গেছেন। এ দুর্ঘটনায় তারা সংজ্ঞা হারিয়েছিলেন। দেশটি সাধারণত রেল ব্যবস্থার জন্য অত্যন্ত নিরাপদ সুপরিচিত। রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে এই চার শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত ও পরে মারা যান বলে জানিয়েছে দমকল বিভাগ। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দমকল বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘চারজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ এর আগে আরেক কর্মকর্তা জানান, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিন শ্রমিক ট্রেনের নিচে আটকে ছিলেন। অপর একজন প্ল্যাটফর্মে ছিলেন। তিনি এএফপিকে বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগে চারজনই অচেতন ছিলেন।’ স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে প্রথম জরুরি সেবা সংস্থায় খবর দেওয়া হয়। নিপ্পন টিভি জানিয়েছে, শ্রমিকরা রেললাইনের আশপাশ থেকে আগাছা পরিষ্কার করছিলেন। উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনাও অত্যন্ত বিরল। বিশ্বখ্যাত জাপানি ‘শিনকানসেন’ বুলেট ট্রেনের নেটওয়ার্কে লাইনচ্যুতি বা সংঘর্ষে কোনো যাত্রী মারা যাওয়ার ঘটনাও কখনো ঘটেনি।