শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 23, 2026
August 14, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

Published: August 14, 2026 at 01:01 PM
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে নারিতা বিমানবন্দরে রাতে প্রায় ৬ হাজার মানুষ আটকা পড়েছেন। সড়ক ও রেল যোগাযোগও ব্যাপকভাবে ব্যাহত হয়। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়। বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। পূর্বাভাসে প্রথমবারের মতো চিবা অঞ্চলের জন্য সর্বোচ্চ মাত্রার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। জাপানের নারিতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এএফপির একজন সাংবাদিক জানান, চিবার গ্রামীণ এলাকায় নিচু সড়কগুলোতে এক ডজনের বেশি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। নারিতা বিমানবন্দরে যাত্রীরা টার্মিনালজুড়ে বিভিন্ন স্থানে ঘুমাতে বাধ্য হয়েছেন। অনেকের পাশে ছিল স্লিপিং ব্যাগ। বিমানবন্দরে চেক-ইনের জন্য দীর্ঘ সারি তৈরি হয়। ফিলিপ নামে একজন ব্রিটিশ যাত্রী এএফপি-কে বলেন, শুক্রবার ভোরে বিমানবন্দরে পৌঁছানোর আগে তাকে ট্যাঙ্েিত যাত্রাসহ মোট ৯ ঘণ্টা পথ পাড়ি দিতে হয়েছে। হাতে স্লিপিং ব্যাগ নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটু ঘুমানোর চেষ্টা করছি এবং নেটফ্লিঙ্ দেখছি।’