রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
July 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্পেনের ভয়াবহ দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক

Published: July 15, 2026 at 01:06 PM
স্পেনের ভয়াবহ দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক

স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে| ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে| কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে সাতজন যুক্তরাজ্যের, তিনজন বেলজিয়ামের, একজন ফ্রান্সের এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক| বাকি একজন ছিলেন স্পেনের নাগরিক| খবর বার্তা সংস্থা এএফপি’র| নিহত ১৩ জনের মধ্যে আটজন নারী ও পাঁচজন পুরুষ| তাদের সবাই প্রাপ্তবয়স্ক ছিলেন বলে নিহতদের পরিচয় শনাক্তের দায়িত্বে থাকা সরকারি সংস্থা জানিয়েছে| গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর উপকূলসংলগ্ন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে এই দাবানলের সূত্রপাত হয়| মনোরম এই অঞ্চলে বহু বিদেশি নাগরিকের বসবাস করেন| প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত বনাঞ্চল ও তীব্র তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া ঝোপঝাড়ে ছড়িয়ে পড়ে| ফলে, একসময় মনোরম গ্রামীণ জনপদগুলো জনশূন্য এলাকায় পরিণত হয়| প্রথমদিকে উদ্ধারকর্মীরা ১২টি মরদেহ উদ্ধার করেন| সেগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হয়| সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের সবচেয়ে প্রাণঘাতী দাবানলগুলোর একটি হিসেবে বিবেচিত এ ঘটনায় প্রায় ৭ হাজার হেক্টর (১৭ হাজার একরেরও বেশি) জমি পুড়ে গেছে| একটি ˆবদ্যুতিক তার সড়কের ওপর ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত হয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে| বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে| গত রোববার থেকে বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন| সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বেড়েছে| প্রায়ই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে, যা দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ ˆতরি করছে| ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনে দাবানলে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ধ্বংস হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ|