বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আট দিনের বেশি সময় ধরে নিখোঁজ থাকা একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়েছে| ট্রলারটির ভেতর থেকে এখন পর্যন্ত ৯ জন মৎস্যজীবীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে| এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে| স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিঘার শংকরপুর বন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘মা কালী’ নামের ট্রলারটি| এরপর ৫ জুলাই থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| এরপর থেকেই পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বনদপ্তর ও মৎস্যজীবী সংগঠনগুলো যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে| সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর চিত্রক ভট্টাচার্যের নেতৃত্বে গত শনিবার থেকে জোরদার উদ্ধার অভিযান শুরু হয়| অভিযানে অংশ নেন রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কবীর হোসেনসহ বনদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুন্দরবন পুলিশ জেলার সদস্যরা| ড্রোনের সাহায্যে দীর্ঘ আকাশপথের তল্লাশির পর রবিবার ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়| দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উল্টে থাকা অবস্থায় ট্রলারটি মেলে| বনদপ্তর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় ট্রলারটি উদ্ধার করে গত রোববার সন্ধ্যায় পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়|রাতভর পাম্পের সাহায্যে ট্রলারের ভেতরে জমে থাকা পানি বের করা কাজ চলে| পানি সরানোর পর ট্রলারের ভেতর তল্লাশি চালাতেই একে একে ৯ মৎস্যজীবীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়| প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে| ট্রলারের ভেতর আরো কোনো দেহাংশ আটকে রয়েছে কি না, তা নিশ্চিত করতে সোমবার সকালেও পাম্প দিয়ে পানি নিষ্কাশন ও তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে| একই সঙ্গে নিখোঁজ বাকি ৬ জন মৎস্যজীবীর সন্ধানে সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
July 13, 2026
আন্তর্জাতিক
ভারতের পশ্চিমবঙ্গে নিখোঁজ ট্রলারের খোঁজ মিলল ৮ দিন পর
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026