কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। বিবৃতিতে বলা হয়, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন। শেখ হামাদের মৃত্যুতে কাতারে আজ সোমবার থেকে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি প্রতিষ্ঠান ও জনসেবামূলক সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে এবং দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের শাসক ছিলেন। তার শাসনামলে জ্বালানি সমৃদ্ধ দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। তার নেতৃত্বে কাতার বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিস্তৃত আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলে। তার সময়েই কাতার বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়। শেখ হামাদের আমলে কাতারের বৈশ্বিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেশটির ক‚টনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তৃত হয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজন করে, যা বিশ্বের সবচেয়ে বেশি দর্শক আকর্ষণকারী ক্রীড়া আসরগুলোর একটি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের কাছ থেকে শেখ হামাদ ব্যাপক করতালি ও প্রশংসা পান। বিশ্লেষকদের মতে, শেখ হামাদ বিন খলিফা আল থানি আধুনিক কাতারের রূপান্তরের অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তার নেতৃত্বেই কাতার একটি ছোট উপসাগরীয় দেশ থেকে বৈশ্বিক অর্থনীতি ও ক‚টনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সূত্র: আল-জাজিরা
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
July 12, 2026
আন্তর্জাতিক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026