শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগো¤ে^ার কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন| শ্রীলঙ্কার ˆদনিক আদা দেরানা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি| গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা| পরে শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে| নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে| আহতদের মধ্যেও কয়েদি এবং কারা প্রশসানের কর্মকর্তা ও রক্ষী উভয়েই আছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আদা দেরানা| আহতদের নেগো¤ে^া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ| কারাসূত্রের বরাত দিয়ে আদা দেরনার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সকালে কারাগারের বিচারাধীন কয়েদি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘাত শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই ২ জন নিহত এবং ৩৮ জন কয়েদি আহত হন| পরে পরিস্থিতি শান্ত করতে কারা প্রশাসন এগিয়ে এলে সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়| নেগো¤ে^ার এই কারগারটিতে বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি আছেন| কী কারণে এই সংঘাতের সূত্রপাত, তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ| দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে| সূত্র : আনাদোলু এজেন্সি
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
July 06, 2026
আন্তর্জাতিক
শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় ২৫ জন নিহত
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026