ডেস্ট্রয়ার কাং কন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ উত্তর কোরিয়া নৌবাহিনী| একই সঙ্গে জাহাজটির বিভিন্ন যুদ্ধ সক্ষমতার মূল্যায়ন পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন| রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, গত শুক্রবার নবনির্মিত যুদ্ধজাহাজটির যুদ্ধ ব্যবস্থা মূল্যায়নের অংশ হিসেবে এই পরীক্ষাগুলো করা হয়| মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য মতে, পরীক্ষায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ, তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা, নৌ কামান, ¯^য়ংক্রিয় কামান, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, জাহাজবিধ্বংসী, সাবমেরিনবিধ্বংসী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়| প্রতিবেদন অনুযায়ী, কিম জং উন প্রথমে জাহাজটির অস্ত্র মূল্যায়ন কর্মসূচি সম্পর্কে ব্রিফিং শুনেছেন| এরপর তিনি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণসহ বিভিন্ন অস্ত্র পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন| সাম্প্রতিক অস্ত্র উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে উত্তর কোরিয়ার প্রতিরোধক্ষমতা ও যুদ্ধ সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দেন কিম জং উন| তিনি কর্মকর্তাদের আগামী দুই মাসের মধ্যে কাং কন ডেস্ট্রয়ারের সব পরীক্ষা শেষ করে সেটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশও দেন| এছাড়া, গত মাসের শেষ দিকে ৫ হাজার টন ওজনের চোয়ে হিয়ন ডেস্ট্রয়ারকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া| একই শ্রেণির কাং কন জাহাজকেও দেশটির নৌবাহিনী আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করা হয়| কিম জং উন আগামী পাঁচ বছরে প্রতিবছর এ শ্রেণির দুটি যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনার পাশাপাশি ১০ হাজার টন ধারণক্ষমতার আরও বড় যুদ্ধজাহাজ ˆতরির পরিকল্পনার কথাও জানিয়েছেন| উল্লেখ্য, কাং কন ডেস্ট্রয়ারটি গত বছর উদ&বোধনী অনুষ্ঠানের সময় আংশিকভাবে উল্টে যাওয়ার পর মেরামত করা হয়| সম্প্রতি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া| এর কারণ কিম জং উনের মতে, এটি দেশটির সশস্ত্র বাহিনীর সবচেয়ে দুর্বল শাখা|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
July 05, 2026
আন্তর্জাতিক
সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতা পর্যবেক্ষণে কিম জং উন
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026