যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় লাখ লাখ মার্কিন নাগরিক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে| সুইমিং পুলগুলোতে ছিল উপচে পড়া ভিড়, আর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে| আবহাওয়াবিদদের আশঙ্কা, স্বাধীনতা দিবসে আজ শনিবার ছুটির পুরোটাজুড়ে দেশের বড় বড় শহরগুলোতে বিপজ্জনক মাত্রার তাপমাত্রা অব্যাহত থাকতে পারে| খবর বার্তা সংস্থা এএফপি’র|
দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহ উত্তর-পূর্বাঞ্চলেও আরও তীব্র আকার ধারণ করেছে| এর ফলে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে| জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্কে তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে, যা কয়েক দশকের পুরোনো রেকর্ড ভেঙেছে| এদিকে, ওয়াশিংটনে গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস| এটি ১৮৯৮ সালের একই দিনের রেকর্ড অতিক্রম করেছে| আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা যোগ হওয়ায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে| এনডব্লিউএস সতর্ক করে বলেছে, মধ্য-আটলান্টিক অঞ্চলে ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে| এমন পরিস্থিতিতে বিশেষ উদ্বেগ ˆতরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ছুটি উপলক্ষে দেশজুড়ে খোলা আকাশের নিচে অসংখ্য অনুষ্ঠান এবং বিশ্বকাপ ফুটবলের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে| কর্তৃপক্ষ জনগণকে বিশেষ করে বিকেলের সবচেয়ে তাপপ্রবাহের সময়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে| একই সঙ্গে প্রতিবেশীদের, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের খোঁজ নেওয়া, স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করা এবং যাদের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা নেই, তাদের নিকটস্থ শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে|
নিউইয়র্কের অনেক বাসিন্দা পোষা কুকুর নিয়ে সকালেই হাঁটতে বের হন, কারণ পরে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে এবং উত্তপ্ত পিচঢালা সড়ক তাদের পোষা প্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে| তবে ডেলিভারি কর্মী, নির্মাণশ্রমিকসহ অনেকেরই কাজের প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেই বাইরে থাকতে হচ্ছে| পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ শত শত সরকারি ভবনকে ‘কুলিং সেন্টার’ হিসেবে চালু করেছে| সরকারি সুইমিং পুলের সময় বাড়ানো হয়েছে| ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের খোঁজ নিতে ¯ে^চ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে| বিভিন্ন স্থানে মিস্টিং ফ্যান ও ভেজা তোয়ালাসহ অস্থায়ী শীতলীকরণ কেন্দ্র চালু করা হয়েছে|