ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করেছেন আলিয়া ভাট| নজরকাড়া পোশাক আর স্নিগ্ধ হাসিতে বিশ^মঞ্চ মাতিয়েছেন তিনি| তবে সাফল্যের এই আবহেও পিছু ছাড়ছে না নেতিবাচক মানসিকতা| সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা| ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়, আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়ার উপস্থিতিকে সেভাবে গুরুত্বই দেননি| এই সুযোগ হাতছাড়া করেনি এক নেটিজেন| আলিয়ার একটি পোস্টে সরাসরি বিদ্রূপ করে তিনি মন্তব্য করেন, ‘কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি|’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি| আরেকজন নেটিজেন লিখেছেন, কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না|’ সাধারণত এসব ট্রোল বা নেতিবাচক মন্তব্য গায়ে মাখেন না কাপুর ঘরণী| তবে এবার তিনি দমে যাওয়ার পাত্রী নন| অত্যন্ত মার্জিত কিন্তু তীক্ষ্ম ভাষায় সেই ট্রোলারকে কুপোকাত করেছেন আলিয়া| তিনি উত্তরে লেখেন, ‘কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ|’ আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা অ্যালি গোনিও| সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে| মজা না করে আমাদের উচিত তাকে সমর্থন করা|’ এ বছর দ্বিতীয়বার কানের মঞ্চে দেখা গেল আলিয়াকে| কখনও ‘পিচ গাউন’, কখনও ‘আইভরি সিল্ক শাড়ি-গাউন’, আবার কখনও সিন্ডারেলা স্টাইলে ‘নীল গাউন’ আলিয়ার ফ্যাশন সেন্স এবার কুড়িয়েছে করণ জোহর থেকে প্রিয়াঙ্কা চোপড়াদের প্রশংসা| বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনে তার দেশীয় সাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026