আসন্ন ঈদুল আজহার আর মাত্র কিছুদিন বাকি| প্রতি বছর ঈদের আমেজে ডজনখানেক সিনেমা মুক্তির মিছিল থাকলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন| এখন পর্যন্ত মাত্র দুটি সিনেমার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে| শাকিব খানের ‘রকস্টার’ আর মেজবাউর রহমান সুমনের ‘রইদ’| সিনেমার সংখ্যা নিয়ে যখন দর্শকেরা নানা প্রশ্ন, আলোচনা- তখনই আশার আলো দেখালেন চিত্রনায়ক আরিফিন শুভ| মূলত, দীর্ঘ সময় ধরে মুক্তি নিয়ে ধোঁয়াশা থাকা সিনেমা ‘মালিক’ এ অভিনয় করবেন আরিফিন শুভ| এমন সময়ে শুভর সাম্প্রতিক, রহস্যময় একটি লুক ভক্তদের মনে আশার সঞ্চার করেছে| গতকাল শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন আরিফিন শুভ| সেখানে তাকে দেখা গেছে একদম নতুন এক লুকে| ল¤^া চুল আর সুবিন্যস্ত দাড়িতে শুভর সেই রুক্ষ ও রহস্যময় লুক মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে| ছবির ক্যাপশনে শুভ লিখেছেন, ‘সব কিছুর শেষে একজনই থাকে... মালিক!’ তার এমন রহস্যময় বার্তার পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে জোরালো প্রশ্ন উঠেছে, তবে কি জল্পনার অবসান ঘটিয়ে এই ঈদেই পর্দায় দেখা যাবে ‘মালিক’কে? সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ঘরানার এই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে আগে থেকেই প্রবল কৌতূহল ছিল| তবে ঈদের খুব কাছাকাছি সময় চলে এলেও সিনেমাটির কোনো টিজার, ট্রেলার বা পোস্টার প্রকাশ না হওয়ায় অনেকেই শঙ্কার মধ্যে ছিলেন| শুভর পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন| অনেক ভক্ত যেমন লিখেছেন তারা সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তেমনি কেউ কেউ সিনেমার প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন| এক ভক্ত মন্তব্য করেছেন, শুধু ছবি পোস্ট করলেই কি আর সিনেমার প্রমোশন হয়? টিজার বা ট্রেলারের কোনো আপডেট নেই কেন? উল্লেখ্য, ‘মালিক’ সিনেমার মাধ্যমে দীর্ঘ প্রায় চার বছর পর বড় পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম| এর আগে ২০১৯ সালে ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ রসায়ন দেখেছিলেন দর্শকরা| যদিও সিনেমার পুরো বিষয়টি নিয়ে একরকম ধরা ছোঁয়ার বাইরে পরিচালক সাইফ চন্দন|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026