আসন্ন ঈদুল আজহা ঘিরে সিনে অঙ্গনে এখন ‘রকস্টার’ সিনেমার উন্মাদনা| ঢাকাই মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি নিয়ে টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে| সদ্য মুক্তি পাওয়া সিনেমাটির ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এবং কারাবন্দী লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন| এবার পর্দার বাইরে এক ইভেন্টে ঝলমলে ও প্রাণোচ্ছল লুকে ভক্তদের চমকে দিলেন এই শীর্ষ নায়ক| গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে একটি নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাকিব খান| মূলত একটি গালা নাইটে অংশ নিয়েছিলেন নায়ক| সেখানে তাকে এক নতুন স্টাইলিশ লুকে দেখা যায়| চোখে আধুনিক সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে চওড়া হাসি| ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তোমাদের সবার সাথে এই ধরণের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই!’ শাকিবের এই পোস্টটি দেখেই ভক্তরা তার লুকের প্রশংসায় পঞ্চমুখ| কেউ তাকে ‘কিং খান’ বলে স¤ে^াধন করছেন, আবার কেউ লিখেছেন ‘আসল রকস্টার তো আপনিই ভাই’| আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায়| সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর| ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026