বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 14, 2026
May 14, 2026
জাতীয়
জাতীয়

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

Published: May 14, 2026 at 11:59 AM
বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)| আগামী ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে|

বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে|

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে| এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন|

জনসাধারণকে বিআরটিসির এই বাস সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ|