সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গানের তালিকায় নতুন করে যোগ হয়েছে বেলজিয়ান শিল্পী স্ট্রমির জনপ্রিয় গান ‘পাপাউতে’| ২০১৩ সালে মুক্তি পাওয়া এই বেলজিয়ান হিপ-হপ গানটি ২০২৬ সালেও এসে নেটিজেনদের মাঝে নতুন উন্মাদনা ˆতরি করেছে| তবে গানটির তালে রিল বা ভিডিও ˆতরি হলেও এর নেপথ্যে রয়েছে এক বুক ফাটা আর্তনাদ ও বিষাদময় ইতিহাস| গানের শিরোনাম ‘পাপাউতে’ মূলত ফরাসি শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ ‘বাবা, তুমি কোথায়?’ গানটির কথা ও সুরের মাধ্যমে ফুটে উঠেছে বাবা না থাকার যন্ত্রণা| ১৯৯৪ সালের ভয়াবহ রোয়ান্ডা গণহত্যার নৃশংসতায় ফুটে উঠেছে| বেলজিয়ান গায়ক ও প্রযোজক স্ট্রমি, যার আসল নাম পল ভ্যান হেভেন| মাত্র ৯ বছর বয়সে জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হন তিনি| রোয়ান্ডা গণহত্যা চলাকালীন নিজ পরিবারকে দেখতে গিয়ে প্রাণ হারান তার বাবা| বাবার সেই চিরতরে হারিয়ে যাওয়ার হাহাকার বুকে নিয়েই ২০১৩ সালে ‘রাসিন কারি’ অ্যালবামের জন্য এই গানটি ˆতরি করেন তিনি| স্ট্রমি তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাবাকে তিনি কখনোই সেভাবে পাশে পাননি| কর্মসূত্রে তার বাবা বেলজিয়াম ও রোয়ান্ডার মধ্যে যাতায়াত করতেন| সারাজীবনে মাত্র বিশবারের মতো বাবার দেখা পেয়েছিলেন তিনি| গায়কের ভাষায়, ‘বাবা মারা যাওয়ার অনেক আগে থেকেই তিনি আমার কাছে অদৃশ্য ছিলেন| তাই তার মৃত্যুসংবাদ পেয়ে আমি কাঁদতেও পারিনি| ˆশশবে যে বাবাকে দেখা যায় না, তাকে পরে আর ফেরানো সম্ভব নয়|’ এই গানে দেখা যায়, জ্যামিতিক নকশার পোশাক পরে গায়ক নির্বাক পুতুলের মতো দাঁড়িয়ে আছেন, আর তার চারপাশ ঘিরে ড্রাম বাজাচ্ছেন আদিবাসী ঢাকিরা| মূলত ‘বাবা থাকা আর থেকেও না থাকার’ মধ্যকার যে শূন্যতা, সেটিই গানে ফুটিয়ে তুলেছেন এই গায়ক| উল্লেখ্য, ২০০৯ সালে স্ট্রমির ‘আলোর্স অন ডান্সে’ ১৭টি দেশে সুপারহিট হয়েছিল| এরপর ২০১০ সালে তার প্রথম অ্যালবাম ‘চিস’ মুক্তি পায়| বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘পাপাউতে’ গানের মাধ্যমে নেটিজেনরা সেই পুরনো আবেগঘন মুহূর্তগুলোকেই নতুন করে ভাগ করে নিচ্ছেন
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026