শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি| নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব| এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি| যেখানে একেবারে কিলার লুকে ধরা দিয়েছেন তিনি| ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী| পোশাকের সঙ্গে কালো নকশা ও রূপালি অলংকরণের মিশেলে তার লুক পেয়েছে ভিন্নমাত্রা| খোলা চুলের স্টাইল, গ্ল্যামারাস মেকআপ আর আত্মবিশ^াসী অভিব্যক্তি দীঘির উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে| একটি ছবিতে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে| অন্য ছবিতে চেয়ারে বসা স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন দীঘি| সেখানে তার বুটজুতা ও সাহসী পোজ ফটোশুটে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া| দীঘির এই নতুন লুক প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর| অনেকেই তার সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ^াসী উপস্থিতির প্রশংসা করেছেন|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026