ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ^ চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’| গত মঙ্গলবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই উৎসবের ৭৯তম আসরের| ১২ দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বিশে^র নামি-দামি তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন আলিয়া ভাট| উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া| যেখানে তাকে দেখা গেছে এক অপূর্ব প্যাস্টেল গাউনে| ফরাসি ˆসকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে| শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি গাউনে ধরা দিয়েছেন তিনি| হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল একবারে অনন্য| কান ˆসকতে কখনো হাসিমুখে আবার কখনো গম্ভীর ভঙ্গিমায় ফটোশুট করেছেন তিনি| প্রতিটি ছবিতেই তার আত্মবিশ^াস ও মায়াবী রূপ ফুটে উঠেছে, যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুরাগীরা| প্যাস্টেল রঙের এই পোশাকে আলিয়াকে অনেকটা রাজকন্যার মতো মনে হচ্ছে| সমুদ্রের ঢেউ আর উন্মুক্ত আকাশের নিচে তার এই খোশ মেজাজের মুহূর্তগুলো ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়| নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন| উল্লেখ্য, বিশে^র বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের উপস্থিতিতে মুখরিত কান উৎসবের এই আসর চলবে আগামী ২৩ মে পর্যন্ত| উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার ‘পাম দ’র’| আলিয়ার এই উপস্থিতি উৎসবের জৌলুস যেন আরও বাড়িয়ে দিয়েছে|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026