দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা| তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার অনুরাগীরা| অনেকেরই প্রশ্ন এ কি সত্যিই সেই অনুষ্কা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট-পত্নী? বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী| বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের| ¯^ামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রূপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি| ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জরো’ ছবির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি| এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত| সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন আনুশকা| সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে, ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাকে| তবে নায়িকাকে নতুন ভাবে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া| এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘অনুষ্কার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে|’ আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়| এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরনো বিতর্কও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে| তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন একদল ভক্ত| তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026