তামিল সিনেমার ‘থালাপতি’ এখন বাস্তবের মুখ্যমন্ত্রী| শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই জনহিতকর কাজে নেমে পড়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়| আর তার নেওয়া প্রথম সাহসী পদক্ষেপেই মুগ্ধ দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান| বিজয়ের নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে রীতিমতো পঞ্চমুখ| তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বিজয় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন| নতুন নিয়ম অনুযায়ী, কোনো ধর্মীয় উপাসনালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকতে পারবে না| মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার যে প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগে দিয়েছিলেন, এটি তারই প্রথম বাস্তবায়ন বলে মনে করা হচ্ছে| বিজয়কে অভিনন্দন জানিয়ে কমল হাসান বলেন, ‘তামিল পরিবারগুলোর দীর্ঘদিনের একটি প্রত্যাশা আজ পূরণ হলো| দায়িত্ব গ্রহণের পরপরই এটি বিজয়ের অত্যন্ত বলিষ্ঠ একটি পদক্ষেপ| মদ বিক্রি করা কোনো সরকারের কাজ হওয়া উচিত নয় বরং এটি নিয়ন্ত্রণ করা সরকারের ˆনতিক দায়িত্ব| তামিলনাড়ু সরকারকে এই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে| ৭১৭ সংখ্যাটি তো কেবল শুরু, আমি আশাবাদী ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে|’ বর্তমানে তামিলনাড়ুতে সরকারি সংস্থার অধীনে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে| যার মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত| এই সব দোকানই এখন বন্ধের তালিকায়| উল্লেখ্য, গত বছর মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় ছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা| বিপুল অঙ্কের এই রাজ¯^ হারানোর ঝুঁকি থাকলেও জন¯^াস্থ্যের কথা চিন্তা করে বিজয়ের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করছেন কমল হাসান|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026