ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’| এখনও দেশে বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি| এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘দম’ মুক্তির ঘোষণা এলো| চরকি জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি| অর্থাৎ ঘরে বসে ‘দম’ উপভোগ করতে পারবেন দর্শক| আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’| রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি| প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক-সবাই একবাক্যে ¯^ীকার করেছেন ‘দম’ সিনেমাটি নির্মাণের মুন্সিয়ানার কথা| পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প| চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে| আশা করব দশে-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন| ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা| আশা করছি সবার ঈদ হবে দমদার|’ এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে| প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে| এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে| প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাঁধা থাকছে না| চরকিতে যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা| এটাই আনন্দের|’
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026