শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা
Printed on: June 27, 2026
May 12, 2026
জাতীয়
জাতীয়

যানবাহনে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ব্যবহারের নির্দেশ

Published: May 12, 2026 at 12:27 PM
যানবাহনে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ব্যবহারের নির্দেশ

বিআরটিএ’র সরবরাহ করা নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)| আগামী সপ্তাহ থেকে এসব নির্দেশনা অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে| 

গত সোমবার রাতে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে| 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রঙ, ডিজাইন ও সাইজের ন¤^র প্লেট যথাযথ স্থানে স্থাপন করা আইনগত বাধ্যবাধকতা রয়েছে| তবে দেখা যাচ্ছে, অনেক যানবাহনে বিআরটিএর সরবরাহ করা রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না| অনেক চালক নির্ধারিত নম্বর প্লেট ব্যবহার না করে শুধু পেইন্ট দিয়ে গাড়ির নিবন্ধন ন¤^র লিখে যানবাহন চালাচ্ছেন বলেও উল্লেখ করা হয়| আবার অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও বিআরটিএ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি| এছাড়া বিভিন্ন যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর পাওয়া যাচ্ছে, যা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা ˆতরি করছে বলে জানিয়েছে ডিএমপি| 

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের বিআরটিএর নির্ধারিত ডিজাইন, রঙ ও সাইজের ন¤^র প্লেট নির্ধারিত স্থানে স্থাপন এবং আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে| 

ডিএমপি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে বিআরটিএর সরবরাহ করা নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে| এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ|