ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া| অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের অবস্থান ˆতরি করলেও পথটা তার জন্য সহজ ছিল না| সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সংগ্রাম, আত্মবিশ^াস এবং তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী| নুসরাত ফারিয়া বলেন, ‘স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না| কিছু কিছু স্টুডেন্ট থাকে না, আপনাদের মধ্যেই আছে যারা অনেক পড়াশোনা করে, কিন্তু কোনোভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না| আমি ছিলাম তাদেরই একজন| আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম না|’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার আম্মুর কাছে গিয়ে আফসোস করতাম, “আম্মু, আমি এত পড়ছি, এত এফোর্ট দিচ্ছি, তারপরও কেন ভালো রেজাল্ট করতে পারছি না?”তখন আমার আম্মু আমাকে একটা কথা বলেছিলেন“মেবি তুমি যেটা করছো, চর্চায় আছো| তাই হার্ডওয়ার্কের কোনো অপশন নেই|”’ তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত ২৩টা সিনেমা করেছি| গান করেছি সাত থেকে আটটা| দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি শো করেছি| কিন্তু তারপরও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই অ্যাংশিয়াস থাকি, ততটাই নার্ভাস থাকি| আমার মনে হয়, এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক|’ তার কথায়, ‘যে জায়গাটাতে আমরা কাজ করি, বিশেষ করে ফেম দেখে অনেক চাকচিক্য মনে হয়| কিন্তু প্রতিদিনই একটা স্ট্রাগল থাকে| আমাদের প্রতিদিন বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয়, বেস্ট কথা বলতে হয়, বেস্ট পারফরম্যান্স দিতে হয়|’ সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী| ফারিয়ার ভাষ্যে, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে| ওই দেখেন, নায়িকা মোটা হয়ে গেছে| আবার একদিন যদি এক ইঞ্চি ভুল কথা বলে দেই, তখনও সমালোচনা শুরু হয়ে যায়| আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই|’
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
May 12, 2026
বিনোদন
নিজের সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বললেন নুসরাত ফারিয়া
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026