আসন্ন ঈদুল আজহার আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি| সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়| এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ভালো মানের নির্মাণের সঙ্গে থাকার লক্ষ্যেই তারা ‘রকস্টার’-এর সঙ্গে যুক্ত হয়েছেন| সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ-বিদেশের বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতেই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে বেছে নেওয়া হয়েছে| উল্লেখ্য, বাস্তব জীবনের রকস্টারদের জীবনঘনিষ্ঠ নানা ঘটনার মিশেলে সিনেমাটির গল্প ˆতরি করা হয়েছে| এতে শাকিব খানকে অ্যাকশন হিরোর বদলে একজন পেশাদার সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে| সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার গান ও সংগীত পরিচালনায় আছেন আহমেদ হাসান সানি ও জাহিদ নিরব| ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি দেখা যাবে, তবে ওটিটিতে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি|
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026