রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 11, 2026
জাতীয়
জাতীয়

প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

Published: May 11, 2026 at 01:25 PM
প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়| 

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে| 

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়| এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে| 

নির্দেশনায় আরো বলা হয়, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষে সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে| বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা ও বিদ্যালয়ের কার্নিশে জন্ম নেয়া আগাছা কর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন| 

চিঠিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়|