জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে এলো নেটফ্লিক্স| এই সিরিজের স্পিন-অফ ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন মুক্তির ঠিক আগেই ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, মানি হাইস্ট ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না| বিশ^জুড়ে ব্যাপক সাড়া জাগানো এই সিরিজের ইউনিভার্সটি হতে যাচ্ছে আরও বড়| গত রোববার নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে| এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়, এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রোজেক্ট আসতে যাচ্ছে| তবে পরবর্তী এই কাজটি কি মানি হাইস্টের ষষ্ঠ সিজন হবে, নাকি এই সিরিজেরই নতুন কোনো ‘স্পিন-অফ’ (বার্লিনের মতো), নাকি সিক্যুেয়ল হিসেবে আসবে- তা এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ| এদিকে আগামী ১৫ মে বিশ^ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যার নাম রাখা হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’| মূলত সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টের মাধ্যমে নতুন করে এই উন্মাদনা ছড়ায়| কারণ, সেখানে মানি হাইস্টের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে, এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়| শুধু তাই নয়, টিজারটিতে ব্যাংক অফ স্পেনের সেই দুর্র্ধষ ডাকাতি এবং আগের সিজনগুলোর রোমাঞ্চকর সব মুহূর্তের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, এই জগত ক্রমাগত বিবর্তিত হচ্ছে| ২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর থেকে বিশ^জুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ‘মানি হাইস্ট’| স্প্যানিশ এই থ্রিলার ড্রামাটি ২০২২ সালে এর পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছিল| নতুন এই ঘোষণার পর এখন দেখার বিষয়, প্রোফেসর ও তার দলের নতুন কোনো মিশন শুরু হয় কি না| আপাতত ১৫ মে ‘বার্লিন’ সিজন টু-এর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা|
শিরোনাম
প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে
ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের
শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকে ছিটকে গেলেন যারা
স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল
সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার
চীনে পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যায় অন্তত ১০ নিহত
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’
এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’
ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি
সর্বশেষ খবর
প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে
Jul 26, 2026
ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের
Jul 26, 2026
শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
Jul 26, 2026
স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল
Jul 26, 2026