ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা| সম্প্রতি বিশ^ মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি| গত শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত| চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার ¯^ীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়| বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এই নায়িকা| তিনি বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে| সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার|’ কথা বলার এক পর্যায়ে তার সন্তান অনিকের জন্ম ও তিন বছর পর ¯^ামীর মৃত্যুর পরও কেন আর দ্বিতীয় বিয়ে করেননি সেই প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি| ব্যবসায়ী ইফতেখারুল আলমকে ১৯৮২ সালের ২৬ সেপ্টে¤^রে বিয়ে করেন অভিনয়শিল্পী ববিতা| বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর, ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্তান অনিক ইসলামের জন্ম| অনিকের জন্মের তিন বছর পর ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ববিতার ¯^ামী| ববিতা জানান, এর পর থেকে তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন| পরিবার আর আত্মীয়¯^জনও চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য| কিন্তু অনড় ববিতা সন্তানের কথা ভেবে দ্বিতীয়বার সংসারজীবন শুরু করেননি| আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন| এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল| কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই মিশে গেলাম| আমি একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা-দুই ভূমিকাই পালন করেছি| আজ অনিক অনেক বড় হয়েছে| কানাডার বিশ^খ্যাত বিশ^বিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে| আমি আমার এই পড়ন্ত বেলায় প্রায়ই কানাডা যাই আমার অনিকের সংস্পর্শে থাকতে| অনিক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে| বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই|’ তিনি আরও বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে| সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার যা মহান আল্লাহ আমাকে দিয়েছেন|’ মাতৃত্ব প্রসঙ্গে পবিত্র কোরআনের উদ&ধৃতিও টানেন তিনি| সূরা কাহাফের ৪৬ ন¤^র আয়াত উল্লেখ করে বলেন, ‘‘ধনৈশ^র্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা|’’ মহান আল্লাহ আমাকে সেই নেয়ামত দিয়েছেন|’ সবশেষে ববিতা বলেন, ‘আমি জানি না একজন মা হিসেবে আমি কতটুকু ¯^ার্থক| কিন্তু আমার সবটুকু আমার সন্তান অনিককে ঘিরে| আপনারা অনিক এবং আমার জন্যে দোয়া করবেন|’ উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশন-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুধু ববিতা নন, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সংগীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সিসহ মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও দেওয়া হয় ‘মা পদক ২০২৬’| ববিতা দীর্ঘ অভিনয়জীবনে ২৭৫টি সিনেমায় অভিনয় করেছেন| দেশের বিখ্যাত সব নির্মাতার পাশাপাশি বিশ^ চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি|
শিরোনাম
আসছে ‘মানি হাইস্ট’-এর নতুন সিজন
স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সেলিনা
কাঁদতে কাঁদতে মায়ের অবদানের কথা শোনালেন ফারিণ
যে কারণে বিয়ে করেননি ববিতা
সারাদিন ক্লান্ত লাগছে? দায়ী হতে পারে আপনার সকালের ভুল নাশতা
তীব্র গরমে প্রশান্তি দিবে ডাব-কফির শেক
খেজুর কেন সব ফলের চেয়ে আলাদা?
নাচোলে এক ব্যক্তির বাড়িতে ককটেল হামলা
মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস : মাদকদ্রব্য অধিদপ্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা
সর্বশেষ খবর
আসছে ‘মানি হাইস্ট’-এর নতুন সিজন
May 11, 2026
স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সেলিনা
May 11, 2026
কাঁদতে কাঁদতে মায়ের অবদানের কথা শোনালেন ফারিণ
May 11, 2026
তীব্র গরমে প্রশান্তি দিবে ডাব-কফির শেক
May 11, 2026