আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়–কোনের পর এবার হলিউডের একটি বড় প্রজেক্টে নাম লেখালেন এই অভিনেত্রী। অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, এই আন্তর্জাতিক প্রজেক্টের বড় চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেত্রী। বলিউডে প্রায় এক দশক ধরে কাজ করার পর এটি দিশার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। হলিউডে কাজের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দিশা জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি। অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাটা শিক্ষণীয় বলে অভিহিত করেছেন। হলিউডে কাজ করা প্রসঙ্গে দিশা পাটানি বলেন, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই। পর্দায় কাজের সততা থাকলে তা সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। অ্যাকশন ঘরানার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, নিজ দেশে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা তার জন্য অনেক বড় অনুপ্রেরণার। ভৌগোলিক সীমা অতিক্রম করে এই সিনেমাটি সর্বস্তরের দর্শককে আনন্দ দেবে বলে আশা করছেন তিনি।
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
May 10, 2026
বিনোদন
এবার হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026