ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে প্রশংসায় ভাসলেন অভিনেত্রী ফারিন খান। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার।’ এসময় নিজেকে শাকিবের ভক্ত দাবি করে মুগ্ধতার কথা প্রকাশ করেন ফারিন খান। তিনি জানান, দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা ও উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা তৈরি করে। তার ছবির টিজার, ট্রেলার, পোস্টার সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসছে ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘রকস্টার’। এই ছবিটিও এখন সবার আগ্রহে রয়েছে। ফারিন বলেন, ‘আমি মনে করি ‘রকস্টার’ ২০২৬ সালের অন্যরকম একটি সিনেমা হবে। তিনি অলওয়েজ রকস্টার। এবার সেটা আরও প্রমাণ হবে।’ নিজের বক্তব্যে ‘রকস্টার’ ছবির পরিচালককে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিন বলেন, ‘আজমান রুশোর সঙ্গে আমি অনেক টিভিসিতে কাজ করেছি। হি ইজ এ গুড ডিরেক্টর। তার নির্মাণে ‘রকস্টার’ সিনেমাটিও দারুণ হবে বলে আশা করছি।’ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারিন খান আরও বলেন, শাকিব খানের তারকাখ্যাতি এবং দর্শকপ্রিয়তা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। তার মতে, ঢালিউডে শাকিব খান এখনও অন্যতম বড় আকর্ষণের নাম। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মাঝেও বেশ সাড়া পড়ে গেছে। অনেকেই মন্তব্যে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026