ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ ও সন্তানদের থেকে দূরে থাকার কষ্টে এবার আবেগঘন এক পোস্ট করেছেন তিনি। প্রয়াত ছেলে শামশেরের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ছেলের কবরের পাশে দাঁড়িয়ে গভীর আবেগে ভেঙে পড়েছেন সেলিনা। পোস্টে তিনি জানান, তার জীবনে বর্তমানে খুব কঠিন সময় চলছে। অভিনেত্রীর দাবি, স্বামী পিটার হাগের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলমান। এ সময় তিনি নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। এমনকি সন্তানদের সঙ্গে যোগাযোগ করতেও বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সেলিনা আরও জানান, স্বামীর কর্মজীবনের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছিলেন তিনি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। একজন মা হিসেবে সন্তানদের থেকে দূরে থাকা তার জন্য অত্যন্ত কষ্টের বলেও উল্লেখ করেন তিনি। তবে এত প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। নিজের অধিকার আদায়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান রয়েছে। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন এই অভিনেত্রী।
শিরোনাম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বিতর্কের কড়া জবাব দিলেন রাশমিকা
মা হলেন সোহিনী সরকার
এবার ইত্যাদি যাচ্ছে জামালপুরে
Printed on: September 20, 2026
May 07, 2026
বিনোদন
ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা
সর্বশেষ খবর
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
Sep 20, 2026