শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে থাকা ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া বোর্ড কর্তৃক পূর্বে কর্তন করা কিছু দৃশ্য পুনরায় সংযোজন করার অভিযোগও আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চাপাতি দিয়ে হাত কর্তন, গলার রগ কেটে ফেলার মতো সহিংস দৃশ্য এবং নারীদের অশালীন পোশাক ও অরুচিকর অঙ্গভঙ্গির দৃশ্য। এসব অনিয়মের কারণেই চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ১৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কু-ুসহ অনেকে।
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয়
শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার
গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি
মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে
পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের
প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন
আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
সর্বশেষ খবর
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয়
Jun 23, 2026
মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা
Jun 23, 2026