শাহরুখ খানের সিনেমা মানেই বক্স অফিসে উৎসব| গত কয়েক বছরে ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে সে উৎসব বেড়েছে কয়েক গুণ| শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-নিয়ে শুরু থেকে চলছে তুমুল আলোচনা| তবে এবার কোনো ঘোষণা বা টিজার নয়, বরং শুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবি-ভিডিও এবং ভাইরাল হওয়া এআই ক্লিপ ঘিরে ˆতরি হয়েছে নতুন চর্চা| ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং শুরুর পর থেকেই বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছিল| অ্যাকশন দৃশ্য, গানের শুটিং ও বিভিন্ন চরিত্রের লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে| বিশেষ করে দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের উপস্থিত থাকা কিছু দৃশ্যও অনলাইনে ফাঁস হয়| সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে| শুটিংয়ে ছবি ও ভিডিও ফুটেজসহ এআই ক্লিপ অনলাইনে ছড়াচ্ছে অনেকে| সেটিকে ‘কিং’-এর অনানুষ্ঠানিক ঝলক বা শর্ট ভার্সন বলেও মন্তব্য করেন| এমন অবস্থায় শুটিং সেটে নিরাপত্তা আরও জোরদার করেছেন নির্মাতা| প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্য এবং ক্লাইম্যাক্সের অংশ বাইরে চলে যাওয়ায় নির্মাতারা বেশ উদ্বিগ্ন| বিশেষ করে এআই ব্যবহার করে সিনেমার সম্ভাব্য গল্প উপস্থাপন করার বিষয়টি নিয়ে অসন্তোষ ˆতরি হয়েছে টিমের ভেতরে| এর আগেও পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছিলেন, ‘কিং’-এর ফাঁস হওয়া কোনো ভিডিও বা ছবি যেন সামাজিক মাধ্যমে শেয়ার না করা হয়| এদিকে সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে| বর্তমানে মু¤^াইয়ের ঘোডবন্দর রোড এলাকায় চলমান শুটিংয়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে| গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময় সেটে প্রবেশ ও চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে| সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসে¤^র ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে ‘কিং’|
শিরোনাম
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
বলিউডের প্রভাবশালী ও প্রবীণদের কাঠগড়ায় তুললেন তনুশ্রী
সাদা শাড়িতে নজর কাড়লেন মিম
সোশ্যাল মিডিয়ায় ঢ়ুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেসি : মম
Printed on: August 25, 2026
May 22, 2026
বিনোদন
কঠোর অবস্থানে শাহরুখের ‘কিং’ সিনেমার নির্মাতা
সর্বশেষ খবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
Aug 25, 2026
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
Aug 25, 2026